মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

কাঁচপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে আন্তঃ জেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ নির্বিঘেœ শুরু করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ জন্য টার্মিনাল নির্মাণের নির্ধারিত জায়গার ওপর সড়কের আশেপাশের প্রায় অর্ধ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
সোমবার দিনব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোনারগাঁও নিউজকে বলেন, সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির ওপর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁওয়ে কাঁচপুরে আন্তঃ জেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এজন্য বালু ভরাট থেকে শুরু করে বিভিন্ন কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে ৫ দিন আগে থেকে নোর্টিশ দেওয়া হয়। নোর্টিশের প্রেক্ষিতে এ অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়।
গত ৯ আগস্ট দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ফেব্রæয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক, হেলপার ও কর্মচারীদের জন্য ছাউনি নির্মাণসহ টার্মিনালকে বাস রাখার উপযোগী করে তোলা হবে। এ টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলায় বাস চলাচল করবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD