মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

ইঞ্জিনিয়ার মাসুম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা মনোনয়ন বাছাইয়ের দিন পিরোজপুর ইউনিয়নে আর কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ইঞ্জি মাসুম আবারো চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

সোনারগাঁও উপজেলা রিটার্নিং অফিসার মো: ইউসুফুর রহমান জানান, মনোনয়ন বাছাইয়ের দিন পিরোজপুর ইউনিয়নের একজন স্বতন্ত্র প্রার্থী মো: আল আমিনের যাচাই বাছাইয়ের মধ্যে তার মনোনয়নপত্র বাতিল হয়। এর ফলে উপজেলা পিরোজপুর ইউনিয়নে একক প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করতে তার নাম নির্বাচন কমিশনে পাঠানো হবে।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD