অপরাধ

ইলেক্ট্রিক শর্ট ও বালতিতে চুবিয়ে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

Ripon Hasan ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৬:৪৬ পিএম প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

ইলেক্ট্রিক শর্ট ও বালতিতে চুবিয়ে হত্যা করে স্ত্রী। আদালতে  দেয়া স্বীকারোক্তিতে স্বামীর হত্যাকান্ডের লোমহর্ষক এমন বর্ণনা দেন স্ত্রী  শাহিনুর আক্তার ।  তার দেয়া জবানবন্দিতে আদালতের খাস কামড়ায় বিজ্ঞ বিচারককে জানান, স্বামী দলিল লিখক মোশাররফ হোসেন ভুইয়াকে হত্যার পরিকল্পনা করে আসছিলো কয়েকদিন যাবৎ । এরই ধারাবাহিকতায় শনিবার রাত প্রায় ২টায় পূর্ব পরিকল্পনা থেকেই প্রেমিকার জন্য ঘরের দরজা খোলা রাখে শাহিনুর আক্তার ।  আর প্রেমিক এসেই ঘুমন্ত মোশাররফ হোসেন ভুইয়াকে ইলেক্ট্রিক শর্ট দিয়ে অচেতন করে ।  এরপর বাথরুমের বালতিতে নিয়ে মৃত্যু নিশ্চিত করে ।

এমন ঘটনা ঘটিয়ে শাহিনুর আক্তার দাবি করেছিলেন, শনিবার মধ্যরাতে ডাকাতরা বাড়িতে এসে তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।

পরকীয়া  সম্পর্কের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোশারফ হোসেন ভূইয়া নামে এক দলিল লেখককে হত্যার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্ত্রী শাহিনুর আক্তার।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে জবানবন্দি দেন শাহিনুর। আদালত ওই জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এর আগে স্বামীকে হত্যার সন্দেহে রোববার শাহিনুর আক্তারকে আটক করেছিল পুলিশ।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের বড় ভাই সুলেইমানের করা মামলায় শাহিনুর আক্তারকে আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। হত্যায় জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন।

রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রাম থেকে মোশারফের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোশারফ ওই গ্রামেরই আব্দুল কাদির ভূইয়ার ছেলে।

এর আগে সকালে শাহিনুর আক্তার প্রতিবেশীদের জানান, শনিবার মধ্যরাতে ডাকাতরা বাড়িতে এসে তার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। কিন্তু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোনো আলামত পায়নি।

পরে শাহিনুর আক্তার একটি পরকীয়া  সম্পর্কে জড়িত বলে তথ্য পায় পুলিশ। তাই স্বামীকে হত্যার সন্দেহে শাহিনুরকে আটক করা হয়।

এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই নিহতের বড় ভাই শাহিনুরসহ দুজনকে আসামি করে মামলা করেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন