রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ড্রেজারের ৭০টি পাইপ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি ইউনিয়নের বাগবাড়ি এলাকায় ড্রেজারের ৭০টি পাইপ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে বাল্কহেড থেকে ড্রেজারের মাধ্যমে বালু নিয়ে বিভিন্ন স্থানে ভরাট ব্যবসা পরিচালান করে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও তার লোকজন। গোয়ালদী এলাকায় বালু ভরাটের জন্য ৭০টি ৮ ইঞ্চি পাইপের মাধ্যমে লাইন টানার কাজ শেষ করে। গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ তরিকুল ইসলামের নেতৃত্বে  রনি, আল আমিন, সজিব, রাব্বিসহ ১০-১২ জনের একটি গ্রুপ হেক্স ব্লেড দিয়ে ৭০টি পাই কেটে নষ্ট করে ফেলে। এতে তাদের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি সাধণ হয়েছে। এ ঘটনায়  সোনারগাঁও থানায় অভিযো দায়ের করা হয়।
সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের দাবি, তরিকুলের নেতৃত্বে আমাদের পাইপগুরো কেটে নষ্ট করা হয়। বালু ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এর আগেও তাদের বিরুদ্ধে আমরা একটি মামলা দায়ের করেছি। মামলা করার পর থেকে আমাদের ব্যবসায়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রতিটি পাইপের তিনটি স্থানে কেটে রাখা হয়েছে।
অভিযুক্ত তরিকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ পাইপ নষ্টের সঙ্গে আমরা কখনোই জড়িত না। এ কাজে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমিও একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হয়ে রিজিক নষ্ট করা আমাদের দ্বারা  সম্ভব না। তৃতীয় কোন পক্ষ নষ্ট করে আমাদের ফাঁসানো চেষ্টা করা হচ্ছে।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD