শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামীর পর এবার স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলেল্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী মানব চৌধুরীর পর এবার স্ত্রী বাচা চৌধুরী মারা গেছেন। গত রোববার স্ত্রী রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী বাচা চেীধুরীর মৃত্যু হয়। এর আগে রোববার দুপুরে স্বামী মানব চৌধুরীর মৃত্যু হয়।

এদিকে বর্তমানে দগ্ধ তিন কন্যা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত মানব চৌধুরী কাঁচপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন ও তার স্ত্রী গৃহিনী ছিলেন। নিহতদের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর গ্রামে। তারা সোনারগাঁওয়ের কাঁচপুর মধ্যপাড়া গ্রামের শেখ ফরিদ মিয়ার তিন তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার দুপুরে মানব চৌধুরী ও রাতে তার স্ত্রী বাচা চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানব চৌধুরীর শরীরের ৭০শতাংশ ও স্ত্রী বাচা চৌধুরীর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়াও তাদের তিন মেয়ে তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়।

জানা যায়, উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া শেখ ফরিদের তিন তলা বাড়ির নিচ তলায় এক মাস আগে ভাড়া আসেন মানব চৌধুরী ও তার পরিবার। গত বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফরিত হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, দগ্ধদের মধ্যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানিয়েছেন। গ্যাস সিলেন্ডার বিষ্ফোরনের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD