মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

কাঁচপুরে কলোনীতে আগুন, এক প্রতিবন্ধী নারী নিহত, দগ্ধ ১, অর্ধশত ঘর ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কলোনীতে অগ্নিকান্ডে শিকল বাধা অবস্থায় মানসিক প্রতিবন্ধি নিহত হয়। আহত হয় ওই প্রতিবন্ধির মা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনীর অর্ধশত ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নিহতের নাম রুমা আক্তার (৩২)। সে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিমবাগড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকায় ফজলুল হক ও মোতালেব মিয়ার কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ফজলুল হক কলোনীর ৩৩টি টিনশেড ঘর ও মোতালেব মিয়ার কলোনির ৮টিসহ অর্ধশত ঘর পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে শিকল বাধা অবস্থায় মানসিক প্রতিবন্ধী রুমা আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছে। তাকে বাচাঁনোর চেষ্টা করতে গিয়ে তার মা তাছলিমা বেগম অগ্নিদগ্ধ হয়েছেন। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সোনারগাঁও, ডেমরা এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার জানান, তার মা কাচঁপুরে পোশাক কারখানায় কাজ করতেন। ছোট বোন রুমা আক্তার গত ৬ ফেব্রæয়ারী কাচঁপুরে তাদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। সে মানসিক প্রতিবন্ধী থাকায় তাকে শিকল দিয়ে বেধে রাখা হতো। রাত ৩টায় ঘরের চালে আগুন দেখে আমরা তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে আসি। পরে রুমার কথা মনে পড়লে তাকে বাচাঁতে গেলে তার মা তাসমিয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে আহত হয় এবং রুমা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ওই কলোনীর ৩৩টি টিনসেট ঘর পুড়ে আগুনে তাদের টিনশেড ঘর ও ভাড়াটিয়াদের মালামালসহ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিক ফজলুল হক ও মোতালিব মিয়া ।

ডেমরা ফায়ার স্টেশনের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা ওসমান গনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে বাড়ির মালিকপক্ষ দাবি করছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD