শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত নারীর স্বজনদের খুঁজছে হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাওঁয়ের কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক নারীর স্বজনদের খুঁজছে হাইওয়ে পুলিশ। গত ২০ আগষ্ট শনিবার দিবাগত রাত ৩টার দিকে কাঁচপুর মেট্রো ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত (৪৫) নারী নিহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে ওই নারীর কোন নাম পরিচয় না পাওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন করে। অজ্ঞাত নারীর স্বজনদের পুলিশ খুঁজছে। ৫ দিনেও কারও খোঁজ মেলেনি।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, ২০ তারিখ রাত ৩টার দিকে ঢাকাগামী লেনে নয়াবাড়ি মেট্রো ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ওই নারী নিহত হন। ওই নারীর নাম ঠিকানা কিংবা আত্মীয়-স্বজনের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। কেউ ওই নারীর আত্মীয়-স্বজনের সন্ধান পেলে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে জানানোর অনুরোধ করেছেন। তিনি আরো জানান, ওই নারী কালো রঙের বোরকা ও টিয়া রঙের ছালোয়ার পরিহত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD