নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, দেশ আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। দুর্নীতি, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার কারণে মানুষ বঞ্চিত হচ্ছে ন্যায্য অধিকার থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দেশনেতা তারেক রহমান যে ৩১ দফার রূপরেখা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশে সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। ছাত্রসমাজকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দবির উদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিএনপির ৩১ দফার বুকলেট বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ বকুল আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের হাতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা পৌঁছে দেওয়া তাদের মাঝে সচেতনতা জাগাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
বুকলেট বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রেজয়ান উদ্দিন ভুঁইয়া কানন ,সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা আবদুল খালেক,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া,সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ,সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল আরমান,সাদিপুর স্বেচ্ছাসেবক দল নেতা খোকা মোল্লা,বৈদ্যার বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আদিব, সহসভাপতি মাহবুব হোসেন লিমান,সাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সোহান সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন