ধর্ম

সোনারগাঁওয়ে আশুরা পালিত

সোনারগাঁও নিউজ ৩০ জুলাই ২০২৩ , ৩:১৩ এএম প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আশুরা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর জৈনপুর এলাকায়  সাংবাদিক সুমন শাহ্’র বাড়িতে এক বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দিবসের তাৎপর্য বর্ণনা করে বিশেষ আলোচনা শেষে মিলাদ ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট এ্যটর্নি জেনারেল সারোয়ার এ রত্নাজী, এডভোকেট নাসিম, সাংবাদিক সুমন, আল আমিন তুষার, হাসান মাহমুদ রিপন, মাসুম মাহমুদ, মশিউর রহমান,মুফতী আব্দুল বাতেন, আলী আজগর প্রমূখ।

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসময় আল আমিন চিশতীয়া নিযামীয়া দরবার শরীফের সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক সুমনের বাড়ি ছাড়াও মোগরাপাড়া, পিরোজপুর, সম্ভুপুরাসহ বিভিন্ন ইউনিয়নে পবিত্র আশুরা পালিত হয়।