শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
গাজীপুর-জয়দেবপুর সড়কের ঢাকা বাইপাস (এশিয়ান হাইওয়েতে) চার লেনে উন্নীতকরণ প্রকল্পের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাকুন্ডা এলাকায় নির্মাণাধীন সড়ক ধসে ফাটল দেখা দিয়েছে। উপজেলার সিংলাব-পাকুন্ডা এলাকায় আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটার জুড়ে এ ফাটল দেখা দেয়।

শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। দূর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই অংশে যানচলাচল বন্ধ করে দেয়। ফলে এ সড়কের যানবাহন পাশ্ববর্তী বিকল্প রুটে চলাচল করে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

এসময় তিনি দাবি করেন, টানা দু’তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের বালু সরে গিয়ে এ ফাটল সৃষ্টি হয়। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। রাস্তার পার্শ্ববর্তী জমিগুলো গভীর হওয়ার কারনে বৃষ্টির পানির সঙ্গে বালু সরে গিয়েছে। তবে সড়ক নির্মাণে কোন অনিয়ম হয়নি।

সরেজমিনে দেখা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় পিচ ঢালাই সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বাভাবে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে। একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের মাটি ও সুরকি বেরিয়ে এসে সড়কটি নিচের দিকে দেবে গেছে। ফলে পুরো এলাকাজুড়ে বড় ধরনের ভূমিধসের চরম আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। রাতের বেলায় বিভিন্ন স্থানে মাটি চুরি হয়েছে। সড়ক নির্মাণের সময় নির্মাণ যন্ত্র ব্যবহার ঠিকমতো করেনি। ফলে পানি দেওয়ার সময় ওই পানি বালুর ফাঁকা অংশে জমে ছিল। বৃষ্টির পানির সঙ্গে সেই বালু সরে গিয়ে সড়কে বড় ফাঁকা অংশ তৈরি হয়েছে। ফাঁকা অংশের জমে থাকা পানির ও বালু সরে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পাকুন্ডা গ্রামের বাসিন্দা আমির হোসেন জানান, যে অংশের রাস্তা নির্মাণ করা হয়েছে। এ অংশটি নিচু জমি ব্যবহার করে বালু ভরাটের মাধ্যমে রাস্তা তৈরি করা হয়েছে। তাছাড়া সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে। পাথর ও বিটুমিন নিন্মমানের ছিল। নির্মাণাধীন থাকাবস্থায়ই এ রাস্তা ধসে গিয়ে ফাটল সৃষ্টি হয়েছে।

সিংলাবো গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, এ প্রকল্পে বিশাল বাজেটে রাস্তা নির্মাণ কাজ হলেও সড়কের পাশে কোনো গাইড ওয়াল নির্মাণ করেনি। তাড়াহুড়ো করে সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে মাটির চাপে দুই পাশের খাদের কারণে পুরো রাস্তা এখন দেবে গেছে। আর কয়দিন বৃষ্টি হলে এ সড়কের পুরা অংশ ধসে পড়বে।

ঢাকা বাইপাস সড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী বলেন, টানা দুই-তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে পড়ে। তার ওপর সড়ক দিয়ে অনবরত অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে রাস্তা দেবে যায়। এতে ফাটল দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রকল্প নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যানবাহন চলাচলের ব্যবস্থা করবেন।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী  মোহাম্মদ মনিরুল আলম বলেন, এ সড়কটি আমাদের আওতায় নেই। এটি প্রকল্পে হস্তান্তর করেছি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) প্রকল্পে কাজ চলছে। প্রকল্পের কাজ চায়না কোম্পানি করছে। এ বিষয়গুলো তারাই দেখবাল করবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD