বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

জামপুরে জাল দলিল করে হিন্দু সম্পত্তি দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক,  জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া জাল দলিল করে হিন্দু সম্পত্তি দখলের পায়তারা করছে এক প্রভাবশালী মহল। উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় গত ২ জুলাই রাতে কুটির শিল্পী দীনেশ বিশ্বাস বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামের কুটির শিল্পী দীনেশ বিশ্বাস পৈতৃক ভিটায় জন্ম থেকে বসবাস করে আসছে। গত কয়েক বছর যাবত একই গ্রামের প্রবাসী আনিসুর রহমান ও তার বাবা হযরত আলী এই সম্পত্তি নেয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাহেনা মৌজায় এস.এ ৫১২ ও আর.এস ৬৮১ নং দাগে গত ১৯ জুলাই ২০২২ ইং ১২৮৬৬ নং একটি জাল দলিল সৃজন করে। এরপর থেকে ভুমি দস্যু আনিসুর রহমান ও তার বাবা হযরত আলী জমি দখলের পায়তারা শুরু করে আসছে।
কুটির শিল্পী দীনেশ বিশ্বাস জানান, লোক মুখে ভুয়া জাল দলিলের ঘটনাটি জানতে পারি। এরপর গত ২ জুলাই আমার ছেলে বিপ্লবকে নিয়ে ভুমিদস্যু প্রবাসী আনিসুর ও তার বাবা হযরত আলীর কাছে ভুয়া দলিলের বিষয়টি যানতে চাই। এসময় আনিসুর রহমান ও হযরত আলী আমার সম্পত্তি দখল করে নিবে এবং এ সম্পত্তি নিয়া কোন ধরনের ঝামেলা করলে প্রাননাশের হুমকি দেয়।
তিনি আরো জানান, আমার এ সম্পত্তি ছাড়াও আরো কয়েকটি সম্পত্তিতে একই ভাবে ভুয়া জাল দলিল করে তারা সম্পত্তি ভোগ দখল করছে। তাদের এসব অপকর্মের সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার দাবী করেন কুটির শিল্পী দীনেশ বিশ্বাস।
আনিসুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে জাল দলিলের যে অভিযোগ এনেছে এটা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট। জায়গাটা নিয়ে মামলা চলমান, ইতোমধ্যে আদালত থেকে আমরা একটা রায়ও পেয়েছি। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমাদের সম্মান নষ্ট করার জন্য বাদীকে দিয়ে এসব মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD