নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায়
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বশিরগাও খেলার মাঠে ২ হাজার প্রান্তিক কৃষকদের এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে এবং জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারন সম্পাদক মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ সভাপতি তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, আলী নুর, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লা, রিপন ভূইয়া, মোঃ সামিম সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার, সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা সোহেল রানা, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন, ওসমান মেম্বার, লতিফ মেম্বার, শহিদুল্লা, ফজলু মেম্বার, মনির মল্লিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, রফিকুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম,বাচ্চু, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আমানউল্লাহ, আনসার, হাফিজ আহাম্মেদ, ইয়ামিন, লুৎফর, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন