রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি টাংগুয়ার হাওরে কবি শাহেদ কায়েসের ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে মাদক বিরোধী র‌্যালী করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম সোনারগাঁওয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা, সভা বন্ধ সোনারগাঁওয়ে লোকজ কারুপণ্য শপে  চালু হলো পয়েন্ট অব সেলস রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা লিটল ম্যাগাজিন কিনতু’র এক যুগ, বর্ষা সংখ্যা প্রকাশ

টাংগুয়ার হাওরে কবি শাহেদ কায়েসের ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’র উদ্যোগে টাংগুয়ার হাওরে নৌকায় কবি শাহেদ কায়েস-এর নতুন কাব্যগ্রন্থ ‘জল হাওর একতারা’র পাঠ- উন্মোচন করা হয়েছে।

পাঠ-উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি অনিন্দ্য জসীম। বইটির কবিতার ওপর আলোচনা করেন কবি শতাব্দী কাদের এবং কবি অতনু তিয়াস।

এছাড়াও ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি সোহেল মাজহার, কবি সিদ্ধার্থ টিপু, কবি বিল্লাল মেহেদী, কবি অনিন্দ্য জসীম, কবি বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমান ও মেঘযাত্রী’র অন্যান্য হাওর প্রেমীরা।

কবি অতনু তিয়াস এই কবিতাগ্রন্থটি নিয়ে বলেন, এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, এক জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে একে অন্যের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় আর মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের অনুভব। কবি শাহেদ কায়েস এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য ‘মেঘযাত্রী’কে ধন্যবাদ জানান।

‘জল হাওর একতারা’র প্রচ্ছদশিল্পী দেওয়ান আতিকুর রহমান এবং বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD