বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

অসহায় মেয়ের বিয়ের জন্য অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের আর্থিক সহযোগিতা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অসহায় মেয়ের বিয়ের জন্য অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব আর্থিক সহযোগিতা প্রদান করেছে।

রোববার বিকেলে উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় শহীদউল্লাহ প্লাজায় সামাজিক সংগঠন ষোলোআনা কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সভাপতি সামসুজ্জোহা রাসেল, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও ষোলোআনার পরিচালক মশিউর রহমান, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক ও ষোলোআনার পরিচালক শাহাদাত হোসেন রতন, দৈনিক আজকের দর্পন পত্রিকার সাংবাদিক ও ষোলোআনার পরিচালক হুমায়ুন কবির, সাংবাদিক শাহারুখ খাঁন, এরশাদ হোসেন অন্য, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সদস্য ও শিক্ষক মাজহারুল ইসলাম, রিপন চন্দ্র, প্রমুখ।

অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব ক্রীড়া ব্যক্তি তৈরির পাশাপাশি এলাকায় অসহায় দুস্থ ও গরিব মানুষের কল্যাণে কাজ করে থাকে। ক্লাবের সদস্যরা সবাই মিলে প্রতি বছরে দুই ঈদে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। করোনা কালীন সময়ে কয়েক বার অসহায়দের মাঝে মাস্ক ও খাদ্য-সামগ্রী বিতরণ করেন। গরীব ও অসহায় পরিবারের মায়েদে ডেলিভারিতে সিজারের জন্য অর্থ সাহায্য, এ্যাভেন্টিসাইটের অপারেশনসহ দূরারোগ্য রোগীদের অনুদান দেওয়া, ছেলেদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়। এখানে ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। এ ধারাবাহিকতায় আজ অসহায় এক মেয়ের বিয়ের জন্য তার মায়ের হাতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

আর্থিক সহযোগিতা পাওয়া ওই মেয়ের মা জানান, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষক মশিউর রহমান আমার পরিবারকে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তার প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এছাড়াও জি.আর স্কুলে পড়াবস্থায় আমার মেয়েকে অগ্নিবীনা নলেজ হোমে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করে দেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD