বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বরদাস্ত করা হবে না- জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে  সহিংসতা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন গত তিনটি নির্বাচনের পুনরাবৃত্তি হবে, তাহলে ভুল ভাবছেন।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো প্রার্থী বা তাদের সমর্থক যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করে। তাহলে কঠোরহস্তে তা দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি ও প্রচারণা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  আশা করি আপনারা বিধিমালা অনুসরণ করবেন। এ সময় উপস্থিত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার (পিপিএম), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা এ্যাসডুডেন্ট কানিজ ফাতেমা শান্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলের তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম চৌধুরী, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিববুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD