সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

বৈদ্যেরবাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে।
তারই অংশ হিসেবে শনিবার বিকেলে  উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইলের সঞ্চালনায়  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,  বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক গ্রাম সরকার আলাউদ্দিন, বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা মোঃ হোসেন,   পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,  পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক শাকিল সিকদার,  বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দল নেতা নাছির উদ্দিন,নবির হোসেন,মোমেন প্রমুখ।  সমাবেশে স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD