বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

নির্বাচনী মাঠে অধ্যাপক  মো. রেজাউল করিমের ব্যাপক গণসংযোগ ও প্রচারনা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণায় নেমেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

তিনি পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি নির্বাচনী মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেতাকর্মীদের নিয়ে ভোট প্রার্থনা করছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও পৌরসভা ও বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ সংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। এর আগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক পথসভায় বক্তব্য দেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন মিয়া,সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া, নুরু গাজী, আতাউর রহমান, মোবারক হোসেন রাজা, আবজল হোসেন,পনির হোসেন, সেলিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কর্মী।

গণসংযোগকালে অধ্যাপক রেজাউল করিম মোগরাপাড়া বাস স্টেশন ও স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে তার নির্বাচনী ঘোড়া প্রতিকে ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ করেন।

পথসভায় অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, সোনারগাঁওয়ের মানুষ অতীতে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখেছেন। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।

তিনি আরো বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা পরিকল্পনার মাধ্যমে নিরসন করা হবে। সাবেক এ প্রতিমন্ত্রীর প্রচারণাকে কেন্দ্র করে মোগরাপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘোড়া প্রতীকের সমর্থনে সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD