বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

নোয়াগাঁও ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হাজার হাজার সাধারণ জনগণ ও নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং অনেকেই লিয়াকত হোসেন খোকার হাতধরে জাতীয় পার্টিতে যোগদান করেন।
সম্মেলনে নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলামের সভাপতিত্বে সাবেক  মেম্বার আনোয়ার হোসেনের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু,  সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, উপজেলা জাতীয় যুব সংহতির কাজী নাজমুল ইসলাম লিটু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, ইউনিয়ন জাতীয় পার্টির  সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুর প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD