শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

বন্ধুদের সঙ্গে নদে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের প্রায় ২১ ঘন্টা পর সিয়াম (১৫) নামের কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল থেকেই এ লাশ উদ্ধার করে।  এর আগে শুক্রবার দুপুরে উপজেলার সনমান্দির অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সিয়াম নিখোঁজ হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ও একটি ডুবুরি টিম অনেক খোজাঁখুজি করেও লাশ খুঁজে পায় নি।
কিশোর সিয়াম সোনারগাঁও উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার৷
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রীজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি দল ও নারায়ণগঞ্জ থেকে একটি ডুবুরি দল শুক্রবার দিনভর নিখোঁজ কিশোর
উদ্ধার করতে কাজ করে। তারা শুক্রবার সন্ধা সাড়ে ৭ টা পর্যন্ত উদ্ধার কাজ চলে।
এদিকে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে অলিপুরা ব্রীজের নিচে নিখোঁজ কিশোর সিয়াম এর লাশ উদ্ধার করে  ফায়ার সার্ভিসের দল।
লাশ উদ্ধার এর পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার সোনারগাঁও নিউজকে জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে৷ সন্ধ্যা সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চলে৷ তবে শুক্রবার  নিখোঁজ ওই কিশোরের কোন খোঁজ না মেললে শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। পরবর্তীতে শনিবার সকালে ঘটনাস্থল এলাকা থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD