নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার রুবেলসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ডাকাত সর্দার রুবেলের বিরুদ্ধে সোনারগাঁও থানায় খুন, ডাকাতি, নারী ও শিশু অপহরণসহ মোট ১৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রুবেল উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের হানিফার ছেলে।
এদিকে ডাকাত সর্দার রুবেল ছাড়াও ডাকাত ইলিয়াস বাবু কে থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।
মঙ্গলবার রাতে ডাকাত উজ্জলকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।
ডাকাত আল আমিন কে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আক্কুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন