নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
সোনারগাঁও নিউজ ডট কম এর নিজস্ব প্রতিবেদক,দৈনিক নিরপেক্ষ ও দৈনিক কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সহ সভাপতি, লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী শিপন বড় ভাবী মোসম্মৎ আমেনা খাতুন (৬৯) ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন বহু জটিল রোগের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে গত ৮ মে শুক্রবার রাতে মারা যান।
তিনি বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল করিম চৌধুরীর সহধর্মিণী।
মৃত্যুকালে স্বামী, চার সন্তানসহ বহু নাতি -নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন,শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া নুর জামে মসজিদে সহস্রাধিক লোকের উপস্থিতিতে মরহুমার প্রথম জানাযা অনুষ্টিত হয়। পরে গ্রামের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক পরিবেশের মধ্যে দিয়ে মরহুমাকে একনজর দেখার জন্য শতশত নারী পুরুষ চেয়ারম্যান বাড়িতে আসতে থাকে এবং অশ্রুসিক্ত নয়নে মরহুমার জন্য দোয়া করতে থাকেন।
বাদ জোহর কবরস্থান সংলগ্ন জানাযা মাঠে নিজ স্বামীর ইমামতিতে ২য় ও শেষ জানাযা শেষে শশুর শাশুড়ীর পাশেই দাফন করা হয়।
জানাযা’য় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, শিক্ষক, মসজিদের ইমাম,সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা,ব্যবসায়িক সহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা সহ বিশ্বের সকল মুসলমান নর নারী কবর বাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
মরহুমা মৃত্যুতে সোনারগাঁও নিউজ ডট কম,সোনারগাঁও জার্নালিস্ট ক্লাব ও সোনারগাঁও সাংবাদিক মহল সহ মরহুমার সন্তানদের প্রতিষ্ঠান “প্রিন্ট ওয়াল্ড” এর সকল কর্মকর্তা বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত দিন