নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভুইঁয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সম্মানিত অতিথি ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নূরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সহ-দফতর সম্পাদক রফিকুল হায়দার বাবু, সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, প্রেস ক্লাবের উপদেষ্টা একে এম মাহফুজুর রহমান, সোনারগাঁও থানার উপ পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসাইন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, উদীচী শিল্পগোষ্ঠির সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ। এসময় সাংবাদিক, এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের প্রয়াত সদস্য ও সদস্যদের প্রয়াত আত্মীয় স্বজনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
আপনার মতামত দিন