মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২ হাজার শ্রমিকদের নিয়ে আনন্দে উচ্ছ¡াসে মেতেছে চৈতি গ্রæপ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১২ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আনন্দে উচ্ছ¡াসে মেতেছে চৈতি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও পৌরসভার টিপুরদী এলাকার চৈতি শিল্প পার্কে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা আনন্দ উল্লাসে মিলন মেলায় পরিণত করেছেন। এসময় চৈতি গ্রæপের পরিচালক ফাহমিদা শবনম চৈতি, পরিচালনা বোর্ডের সদস্য ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন।

চৈতি গ্রæপের সুইং সেশসনের অপারেটর মাহিমা আক্তার বলেন, মালিকের পরিবারিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে আমাদের নিয়ে আনন্দ করে থাকেন। গার্মেন্ট কর্মী হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে থাকি। তেমন কোন অনুষ্ঠানে ইচ্ছে থাকলেও যাওয়া যায় না। এমন অনুষ্ঠান পেয়ে আমরা আনন্দিত।
চৈতি গ্রæপের আয়রন বিভাগে কর্মরত তৈয়ব মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানের মতো আনন্দ করতে পেরেছি। অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রকমের খাবারও দেওয়া হয়েছে। তবে কনসার্ট ও র‌্যাফেল ড্র বাড়তি আনন্দ দিয়েছে।

চৈতি গ্রæপের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, চৈতি শিল্প পার্কের সকল বিভাগের কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ১২ হাজার লোকজন নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শ্রমিকদের উদ্দিপনা বাড়াতে মালিক পক্ষ এ আয়োজন করেছেন। মালিক পক্ষের পারিবারিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্টান শ্রমিকদের উপস্থিতি থাকে।

চৈতি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম জানান, প্রতিটি শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী তার পরিবারের অংশ। বিভিন্ন দিবস ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন শ্রমিকদের অংশ গ্রহনে করে থাকেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শ্রমিকদের পরিশ্রমে তাদের শিল্প প্রতিষ্ঠান দিন দিন উন্নতির শিখরে পৌছাচ্ছে। তাদের নিয়ে নাচ, গান, কনসার্ট র‌্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্টান করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD