বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এরফান হোসেন দীপের উদ্যোগে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নানা আয়োজনে সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেন মোবারক হোসেন স্মৃতি সংসদ। এ উপলক্ষে বৃহস্পতিবার মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোবারক সাহেবের একমাত্র পুত্র এরফান হোসেন দীপের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা, দোয়া মাহফিল, কেক কাটা ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে মোবারক হোসেন স্মৃতি সংসদের আয়োজনে সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাষ্কর্যে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরফান হোসেন দীপ। পরে মোগড়াপাড়া এলাকায় তার নিজ অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে বঙ্গবন্ধু জম্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উদযাপন করা হয়। এসময়ে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এরফান হোসেন দীপ।

 

অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক নজরুল ইসলাম, বারদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জজ মিয়া মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার আলী, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, আরমান মাহমুদ, শাহ জালাল, আবির মাহমুদ, প্রীতম দাস, সেলিম, আলী হোসেন, রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক মো. রিদুয়ান, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা কবির প্রধান, নাহিদুল ইসলাম খোকন, শান্ত, সিয়াম, সিফাত, তপু, মারুফ, কামরুল, রাকিব, সাব্বির, হাসান মুসা, সোহাগ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD