সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে নয়াপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) ,উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা: সম্পর্কে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

ইমাম ওলামা ঐক্য পরিষদ সাদিপুর ইউনিয়ন আয়োজিত কয়েক হাজার নবী প্রেমিকদের নিয়ে শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে নয়াপুর বাজার হাইওয়ে রোডে এক বিক্ষোভ মিছিল বের করে।

মাওলানা শরিফুজ্জামান এর সভাপতিত্বে মাওলানা ইলিয়াস মজুমদার ও মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইমাম ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ সাদী, সাধারণ সম্পাদক মুফতি মোজাম্মেল হক, মাওলানা আবুল বাশার, মাওলানা ক্বারী ইব্রাহিম, মাওলানা মাহফুজুর রহমান,হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল মান্নান ,হাফেজ মাওলানা আবুল কালাম, মুফতি কাওছার, মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি নুরুল ইসলাম, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুফতি আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চলমান জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব পাশের দাবি জানান ও ভারতীয় হাইকমিশনার তলব করে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে ইসলাম ও মুসলমানসহ সকল ধর্মের বিষোদগার কারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি র বিধান রেখে আইন পাস করার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD