বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

মাইলস্টোনে নিহতদের স্বরণে সোনারগাঁওয়ে দোয়া ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনায় বিদ্যালয়টির নিহতদের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিলাদ, দোয়া মাহফিল ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে এ দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভণিংবডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্ণিংবডির সদস্য মো.মোরছালিন, সোনারগাঁ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, জানে আলম দিপু, সহকারী প্রধান শিক্ষক এখলাছুর রহমান, কৃতি শিক্ষার্থী মেহনাজ আক্তার মীম, মো. মুছা, মো. মৃদুল হাসনাত মিরাজ, ফাবিহা জাহান ও নাবিলা আক্তার।

অনুষ্ঠান শেষে সোনারগাঁওয়ের ২৬টি মাধ্যমিক স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ২০৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD