রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে অবৈধ ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া ও পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাস ষ্টান্ড এলাকায় এসব অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিফ আল তাওহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের কর্মকর্তা ও কর্মচারীসহ সোনারগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এছাড়াও সোনারগাঁও ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে আগুন নিভিয়ে সহযোগিতা করেন। অভিযানে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা ও তার চাচা দুলাল মিয়াকে এক হাজার টাকা জরিমানা করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাস ষ্টান্ড এলাকায় মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দুটি ও সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় দুটি ও দৌলেরবাগ এলাকার একটি চুনার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এ চক্রটি প্রতিদিন ৫৬ হাজার ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে। এর আগেও এসব কারখানায় গুলোতে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। কিন্তু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরদিনই সংযোগ নিয়ে পুনরায় এ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা করে থাকেন। খবর পেয়ে এসব কারখানায় অভিযান চালিয়ে ভাট্টিগুলো গুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, এসব অবৈধ গ্যাস সংযোগের কারনে সরকার প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছেন। গ্যাস সংযোগ অভিযানকালে অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হচ্ছে না।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানকালে সাড়ে ১১শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও একটি রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD