শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রয়োজন বৃক্ষরোপণ—এমপি মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়িত হলে, দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, কাঁচপুর সেতু ও আশপাশে সবসময় যানজট লেগে থাকে। হাইওয়ে পুলিশ কী কাজ করে আমি নিজেই দেখতে পাই না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাত দোকানপাট গড়ে উঠেছে। যে কারণে যানজট সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ আমাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের আওতায় নয়। তাই যানজট নিরসনে হাইওয়ে পুলিশ যদি কাজ না করে আমরা জেলা পুলিশের সহায়তায় নিজেরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পাশাপাশি সকল পরিবহন টিকিট কাউন্টার মহাসড়কের পাশ থেকে দ্রুত নতুন যে বাস টার্মিনাল নির্মাণ হচ্ছে, সেখানে সরিয়ে নিতে হবে।
এমপি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেসব বৃক্ষ রোপণ করছি, তা যেন কোনো অবস্থাতেই কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।

বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD