নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম-এর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
বারদী কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন অধ্যাপক রেজাউল করিম। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া চান।
এ সময় মসজিদের মুসল্লিগণ, বারদী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁও পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, বিএনপি নেতা পনির হোসেন, দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন