সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

মায়াদ্বীপ শিশু পাঠশালার শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ 

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর চরাঞ্চল নুনেরটেকে চরের অবহেলিত শিশুদের মাঝে ঈদ উপহার দেয়া হয়। শুক্রবার বেলা ১১টায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর উদ্যোগে নুনেরটেকে  ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট ও অন্যান্য ঈদ উপহার এবং চরের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁওয়ের মায়াদ্বীপ-নুনেরটেক চারদিকে মেঘনা নদীবেষ্টিত অর্থনৈতিকভাবে দুর্বল একটি অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী, সামাজিকভাবে সুবিধা বঞ্চিত। ২০০৭ সালে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন চরের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য অবৈতনিক স্কুল ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ প্রতিষ্ঠা করেছে।

এবারের ঈদ উপহার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল রাহীম।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, আব্দুল্লাহ আল রাহীম, মরিয়ম আক্তার পাখি, মো. রাশেদ, রাকিব, সাইফুল, মামুন, তুহিন, জোবায়ের, মোসাম্মৎ ফারজানা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD