রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

মোগরাপাড়ায় অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে সোহাগ রনির ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  অসহায় ও খেটে খাওয়া আড়াই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মো. সোহাগ রনি।
শনিবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৬টি গ্রামে আড়াইহাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ কালে সোহাগ রনি বলেন, করোনার পরও আমি আমার এলাকার সাধারণ মানুষকে ভুলে যাইনি। এ অসহায় মানুষ গুলোর সাথে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি অনেক খুশী। মোগরাপাড়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে জননেত্রী গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন তাহলে এই মোগরাপাড়া থেকে বিপুল জনসমর্থনে বিজয় ছিনিয়ে এনে তার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। এসময় শাহ মো. সোহাগ রনির বাবা শাহ কামাল তোতা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD