নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ইউসুফ আলী কল্যাণ তহবিলের উদ্যোগে শনিবার উপজেলার বারদী ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, পোলার চাউল, আলু পেঁয়াজ, গুড়াদুধ।
মাই টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আঃ সাত্তার ,নাসির মেম্বার, শহিদ, আব্দুল হালিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, আবু তাহের, আবদুর রহমান, কামরুল হাসান, রুহুলআমিন, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, কামাল হোসেন, সাইদুল, নাজির হোসেন, সাব্বির, আমির হোসেন, মোঃ কাসেম, সাহেরা আকতার, হাজেরা, ফারজানা শান্তি, সামিয়া আক্তারসহ বারদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন