সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ এবং দীর্ঘদিনের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন টান মুন্সুরী গ্রামের হিন্দু-মুসলিম জনসাধারণ। পরে তারা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

রোববার টান মুন্সুরী গ্রামের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ, টান মুন্সুরী গ্রামে ১৯৩৬ সাল থেকে হিন্দু-মুসলিম প্রায় ৩০০ পরিবার বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এসব পরিবারের বসতভিটা উচ্ছেদের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রত্যুষ, উজ্জ্বল, গোপাল ও সৃতিস নামের ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি দখল ও বসতভিটা নিয়ে হয়রানির অভিযোগ তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের বসতভিটা থেকে কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। ভূমি দস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জমি ও বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের বসতভিটা রক্ষার দাবি জানানো হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD