বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  রোববার গভীর রাতে উপজেলার সোনাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র ব্যাটেলিয়ন সদর দফতর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আজিজুল ইসলাম (১৮), মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইদুর (২০), মোঃ হৃদয় (১৮), মো. তালিফ হোসেন (২৩), মোঃ রাজু আহম্মেদ (২২), মোঃ ফারুক (১৯)। এ সময় ৩টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি লোহার রড, ৬টি টর্চ লাইট ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার জানান, চলতি বছরের ১ এপ্রিল গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার এলাকায় গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতি করা টাকাগুলো ও লুট করা স্বর্ণালঙ্কারগুলো ডাকাত দলের সদস্যরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায় বলে তারা স্বীকার করেছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রীয় সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি পরস্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা মাফিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়িসমূকে টার্গেট করে তাদের ডাকাতির কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতরা রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁওয়ের নির্জন স্থানে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। পরে তারা চলন্ত গাড়ির গতিরোধ করে ডাকাতির কার্যক্রম চালায়। এ সময় যাত্রীদের মারধর ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ জখম পর্যন্ত করে থাকে। দীর্ঘদিন ধরে তারা সোনারগাঁও থানা এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন নির্জন স্থানে তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতির করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD