সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সোনারগাঁওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেদ আলী   লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজে সোনারগাঁওয়ে মহাসড়কে ৮ কিলোমিটার যানজট সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরনের আরো ১ জনের মৃত্যু, মৃত বেড়ে দাড়ালো ৩ জন সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন

লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজে সোনারগাঁওয়ে মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু করায় সোনারগাঁও অংশে প্রায় ৮ কিলো মিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা দুর্ভোগে শিকার হন। সোমবার সকালে সেতুর মেরামতকাজ শুরুর পর মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তবে বিকেল সাড়ে ৪ টার দিকে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় আটকে আছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা।
দোয়েল পরিবহনের যাত্রী স্বর্ণা আক্তার বলেন, স্বাভাবিক সময়ে যেখানে ১০ মিনিট লাগে, সেখানে আজ আড়াই ঘণ্টা ধরে যানজটে বসে ছিলাম। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্পব্যবস্থা নিলে দুর্ভোগ কমানো যেত।
ঢাকাগামী ট্রাকচালক আবদুল রাজ্জাক সোনারগাঁও নিউজকে জানান, সকাল ১১টার দিকে মেঘনা সেতু পার হওয়ার পর থেকেই যানজটে আটকে ছিলাম। দীর্ঘ সময় অপেক্ষার পরও গাড়ি খুব ধীরগতি গিয়ে পরে গন্ত্যেবে যাই।
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আটকে থাকা প্রাইভেটকার চালক মো. ইয়াছিন মোল্লা সোনারগাঁও নিউজকেবলেন, আড়াই ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এ পথ যেতে ৮ থেকে ১০ মিনিট লাগে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর একপাশে সংস্কারকাজ চলায় একটি লেন বন্ধ রাখা হয়েছে। অন্য পাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় ধীরগতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যান চলাচাল স্বাভাবিক করে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম সোনারগাঁও নিউজকে বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের লাঙ্গলবন্ধ সেতুর সংস্কারকাজ করা হচ্ছে। সাময়িক কিছু ভোগান্তি হলেও কাজ শেষ হলে যানজটের সমস্যা অনেকটাই কমে আসবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD