নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা আয়োজন করে। রোববার দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা, সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পরে লালন চত্বরে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক শিল্পী মামুন কায়সার।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক।
এসময় ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের লাইব্রেরী ভবনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়।
আপনার মতামত দিন