রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আজকের শিশুরা আগামী  দিনের ভবিষ্যৎ–এমপি  লিয়াকত হোসেন খোকা

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন  খোকা এমপি বলেছেন আজকে আমার সামনে এই কোমলমতি শিশুরা আগামী দিন বড় হয়ে দেশের নেতৃত্ব দিবে, এই গোয়ালদী প্রাথমিক বিদ্যালয়ে এটা হলো পাঠশালা এখান থেকে শিশুদের শিক্ষা শুরু হয় আদর্শলিপি দিয়ে শিক্ষা করেন এখাকার শিক্ষকরা  পরবর্তীতে বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজের বড় বড় পদে অধিষ্ঠিত হয়  কেউ ব্যবসায়ী,রাজনৈতিক নেতা হিসেবে অধিষ্ঠিত হন।
বৃহস্পতিবার সোনারগাঁও  পৌরসভার ৬৯ নংগোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে সাংসদ এসব কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোশতাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও সোনারগাঁও জি আর ইন্সটিটিউশনের  পরিচালনা পর্ষদের সভাপতি ফারুক হোসেন ভূইয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা কলেজে ছাত্র লীগের সাবেক সভাপতি ছগির আহমেদ, পৌর সভা জাতীয় পার্টি সভাপতি এম এ জামান, সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক কাউন্সিলর জাহেদা আক্তার মনি, পৌর সভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, সহ সভাপতি হাজী গরীব নেওয়াজ, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন স্বপন, ওমর ফারুক টিটু, শাহীন কন্টাক্টর, সাবেক কাউন্সিলর নাইম আহমেদ রিপন প্রমুখ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ৬৯ নংগোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD