শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতার দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক স্বেচ্ছাসেবক দল নেতার দুই পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেওয়ায় সোমবার দুপুরে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক দল নেতা মো. হাকিমকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহতের বাবা আব্দুল আউয়াল বাদি হয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরী পাড়া এলাকায় ফুল চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে ওই একটি সন্ত্রাসী দল তৈরি করে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এসব অপরাধমূলক কর্মকান্ডে বিভিন্ন সময় প্রতিবাদ করেন ওই এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. হাকিম। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে জোহর নামাজের পর মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে মাসুম মিয়া, আলম মিয়াসহ ৭-৮জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকিস্টিক, দা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে মো. হাকিমের ওপর হামলা করে। এসময় পিটিয়ে তার দু পা ভেঙ্গে দেয় হামলাকারীরা। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসাপাতালে নিয়ে যায়।

আহতের বাবা আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে জাকির হোসেন ও তার লোকজন। ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় নেতাদের শেল্টারে নির্বিঘ্নে এসব অপকর্ম করে আসছে। তার ছেলে আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এসবের প্রতিবাদ করেন। সোমবার দুপুরে জোহর নামাজ শেষে একা পেয়ে তার ওপর হামলা করে। এসময় লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে তার দু’পা ভেঙ্গে দেয়।

অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। স্থানীয় কিছু বিএনপি নেতা অপ প্রচার করছে। তবে তার ভাতিজা মাসুমের সঙ্গে মনমালিন্যে এ ঘটনা ঘটেছে।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD