রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের লাঞ্ছিত এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও শিক্ষকদের উপর চড়াও হয়ে অশালীন আচরনসহ অরাজকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁয়ের  প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের সাথে যে ধরনের আচরন করা হচ্ছে তা কোন ভাবেই কাম্য হতে পারে না। তাদের বিরুদ্ধে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানাতে পারেন।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।  অপমান করে শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করা শিষ্টাচার বহির্ভূত। তারা আরো বলেন, যে সব শিক্ষকদের ইতিমধ্যে লাঞ্ছিত করা হয়ছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদের পুনরায় স্কুলে ফিরিয়ে  আনার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,  লেখক  মোহাম্মদ মহসিন, কবি খন্দকার পনির, সাংবাদিক মীমরাজ হোসেন, জহিরুল ইসলাম জহির, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল ও স্থানীয়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD