রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত, বাড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। এসময় বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে।

রোববার বিকেলে সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার বিকেলে আহত নারী শরীফা আক্তার বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সনমান্দি ইমানের কান্দি গ্রামের মো. উজ্জল মিয়ার সঙ্গে পাশ্ববর্তী দোলোয়ারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত রোববার বিকেলে দেলোয়ারের সঙ্গে মো. উজ্জলের স্ত্রী শরিফা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার লোহার রড নিয়ে উজ্জলের বাড়িতে হামলা করে। এসময় উজ্জলের স্ত্রী শরিফা আক্তার, জ¦া নিলুফা আক্তার, ছেলে সজিবকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বাড়ি ঘর ভাংচুর করে। এছাড়াও বিভিন্ন প্রকার ফলজ ও সবজি গাছ কেটে ফেলে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত শরীফা আক্তার বাদি হয়ে সোমবার  বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে।

এলাকাবাসীর অভিযোগ, দেলোয়ার হোসেন সোনারগাঁও থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে থাকে। তার ভয়ে এলাকাবাসী তটস্থ থাকে। বিভিন্ন সময়ে পুলিশের ভয় দেখিয়ে মানুষকে হয়রানী করে থাকে।

অভিযুক্ত দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে উজ্জলের সঙ্গে তার দ্বন্ধ। এ জমি তার। উজ্জল তার জমি দখল করে রেখেছে। তবে নারীদের ওপর হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দেলোয়ার পুলিশের সোর্স হিসেবে কাজ করেন না। কেউ পুলিশের নাম ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD