শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু

সোনারগাঁওয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ দুইজনকে কুপিয়ে জখম করে কারীরদল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ দুইজনকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল সেট লুট করে নেয় ছিনতাইকারীরা। শনিবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত টেক্সটাইল ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াছ খান ও তার গাড়ির চালক হৃদয়কে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। আহত টেক্সটাইল ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াছ খান রূপগঞ্জের ফকির ফ্যাশনে কর্মরত। এ ঘটনায় আহত ইলিয়াস খান বাদী হয়ে রোববার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৭০৭৫) যোগে কুমিল্লার দাউদকান্দি গৌরিপুর হতে নারায়নগঞ্জের নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াছ খান। পথে রাত পৌনে ১০ টার দিকে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তা বাজার সংলগ্ন ওভারব্রীজের পাশে যানজটে আটকা পড়ে তাঁর গাড়িটি। এসময় অজ্ঞাতনামা ৬/৭ জন ছিনতাইকারী চাপাতি, দা, ছুরি, লাঠি তার গাড়ীর সামনে এসে গাড়ীর বামপাশে গ্লাস ভেঙ্গে ফেলে। পরে ছিনতাইকারীরদল ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াছ খান ও তার গাড়ির চালক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে নগদ ১০ হাজার টাকা ও ১ টি আই ফোন ও অপর একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে আহত দুইজকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD