শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর সনমান্দী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে সনমান্দী ইউনিয়নে অলিপুরা বাজার এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি মাওলানা আব্দুল মমিন ও সেক্রেটারী হিসেবে মাওলানা বেলাল হোসাইন নির্বাচিত হন।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফ ভূঁইয়া।
প্রধান আলোচক ছিলেন সোনারগাঁও উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদ মোল্লা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা ফেরদৌস রহমান।
২০২৫-২৬ সেশনের জন্য সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
আপনার মতামত দিন