রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার কাঁচপুর পুরাতন বাজারের রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও থানায় শুক্রবার একটি মামলা রুজু হয়েছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হোসেন শুক্রবার সকালে অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার কাঁচপুরের পুরাতন বাজার এলাকার ইসছাক মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও কন্যা শিশুকে নিয়ে স্বপরিবার বসবাস করেন। একই বাড়িতে পার্শবর্তী রুম এ ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলীও থাকেন। শিশুটির পিতা মাতা দু’জনে গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান।  বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করার সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। বিষয়টি ওইবাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পান। পরবর্তীতে শিশুর বাবা মা কাজ শেষে বাড়ি ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।
সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন জানান, বাচ্চার বাবা মা কাজ শেষে  বাসায় ফিরে আসার পর বিষয়টি ওই শিশু তাদের জানিয়েছেন । পরে বাবা মা অভিযুক্তকে জিজ্ঞেস করলে ধর্ষণের চেষ্টার কথা স্বীকারোক্তিও দিয়েছে। শয়তানে তাকে এ কাজ করিয়েছে বলে জানায়। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলে। পরবর্তীতে ভূক্তভোগীর পরিবার এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা রুজূ  হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD