শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাদিপুরে যুবলীগের সদস্য সংগ্রহ ও বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও বই বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক ও সোনারগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে  সোমবার বিকেলে সাদিপুর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও বই বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে ছিলেন  নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, সাদিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আল আমিন হোসেন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী ওবায়দুল্লাহ বাদল, সাদিপুর ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আকিবুর রহমান, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রহিম, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আক্কেল আলী, ২নং ওয়ার্ড যুবলীগ সাঃ সম্পাদক সম্পাদক ওসমান গনি, ৩নং ওয়ার্ড যুবলীগ সাঃ সম্পাদক নূর ইসলামসহ সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন ২৮’শে অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের সমালোচনা করে সকল আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে। বর্তমান সরকারের পতন মানেই দেশের উন্নতি ও অগ্রগতির পথে বাঁধা তৈরী হওয়া। ঐ দিন বিএনপির আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের মহা সমাবেশে ভেদাভেদ ভুলে আন্তরিকতার সহিত দলে দলে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD