রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সাড়ে ৩ ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইকোনোমিক জোনের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের বিভিন্ন ষ্টেশনের ১১টি ইউনিট ও মেঘনার ব্যবস্থাপনায় আরো ৬টি ইউনিট মোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
সোমবার সকাল ৭ টা ৪০ মিনিটে কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১১ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী আহত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের ১১টি ইউনিট ও অন্যান্য ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD