রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন

সোনারগাঁওয়ের দুই শহীদের পিতার আর্জি  রাষ্ট্র যেন আমাদের সন্তানের কথা মনে রাখে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিহত দুই শহীদ পরিবার তাদের সন্তানদের রাষ্ট্র যেন তাদের অবদানের কথা স্মরণ রাখে এ আকুতি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এক প্রবাসীর দেওয়া অর্থ শহীদ দুই পরিবারকে প্রদান করতে গেলে তারা এ আকুতি জানিয়েছেন। এসময় শহীদ মেহেদি হাসানের বাবা সানাউল্লাহ মিয়া ও  ইমরান হোসেনের বাবা সালেহ আহমেদ দেশবাসীর কাছে তাদের সন্তানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন এবং পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যেন তাদের সন্তানদের অবদানকে স্মরণ করা হয় সেই আকুতি জানান।

বৃহস্পতিবার বিকেলে  সোনারগাঁওয়ে দুই শহীদ পরিবারের পাঁশে দাঁড়িয়েছেন একজন প্রবাসী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমানে যুক্তরাষ্ট্রের ওসাকা ফার্মাসিউটিক্যালসের মুখ্য বিজ্ঞানী ডক্টর শাহানুর হোসাইন। তিনি ওই দুই পরিবারকে দেড় লাখ টাকা অর্থ সহায়তার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন। এ অর্থ পরিবারের কাছে তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালেদ হাসান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেওয়ান হারুনুর রশিদ, পিরোজপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সদস্য  আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুই শহীদ মেহেদী হাসান ও ইমরান হোসেন। গজারিয়া উপজেলার জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান আন্দোলনে অংশ নিয়ে গত ২০ জুলাই চিটাগাং রোডের ডাচ বাংলা মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। ইমরান হোসেন মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইমরান নিহত হন ৫ আগস্ট যাত্রাবাড়ি এলাকায়। হতদরিদ্র ইমরান হোসেনের বাবা মো: ছানাউল্লাহ সোনারগাঁওয়ের একটি কারখানায় দিন মজুরের কাজ করেন। শহীদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমেদ মেঘনা টোলপ্লাজা এলাকায় বেপারি বাজারের মুদি দোকানী।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক খালিদ হাসান বলেন, একজন সহকর্মী ও রাজপথের সহযোদ্ধাকে  হারিয়ে শোকাহত  গোটা ছাত্রসমাজ। ছাত্রদের এ অর্জনকে যেন কেউ বিপথে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলা দিয়ে কাউকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে সবার প্রতি আহবান জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD