শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পঙ্খীরাজ  নদীসহ অন্যান্য নদী – খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ  সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং সদস্য সচিব  রবিউল হুসাইন এর  সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান মামুন,  সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সাহিত্য নিকেতনের উপদেষ্টা ব্যাংকার মতিউর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, কামরুল ইসলাম পাপ্পু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সোনারগাঁওয়ে একসময় শতাধিক খাল ছিল। সেই খালগুলো কয়েক দশকের ব্যবধানে অবৈধ দখলদারের হাতে দখল হয়ে গেছে। এছাড়া অনেক খালে শিল্প প্রতিষ্ঠান তাদের দূষিত বর্জ্য ফেলার কারণে দূষণের কবলে পড়েছে। খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতেই সোনারগাঁওয়ে চরম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে করে সীমাহীন  দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
পাশাপাশি সোনারগাঁওয়ের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসের অংশ ঐতিহাসিক পঙ্খীরাজ নদী ও এর আশেপাশের খালগুলো পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, সোনারগাঁওকে  ঘিরে রেখেছে মেঘনা, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র ইতিমধ্যে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র দখল দুষনে বিপর্যস্ত। কোনরকমে মেঘনার প্রবাহ স্বাভাবিক থাকলেও এটিও যেকোনো সময় দূষণের ঝুঁকিতে রয়েছে।
বক্তারা সরকারের কাছে দাবী জানান যাতে দ্রুত সোনারগাঁওয়ে সকল খাল ও নদী খনন এনং পুনরুদ্ধার করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD