বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভোরের পাখি সোনারগাঁও এর  প্রধান কার্যালয় উদ্বোধন সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকশা চালককে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ   সোনারগাঁওয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন আমিনুল ইসলাম সোনারগাঁওয়ে ১৮ মামলার আসামী ডাকাত সর্দার রুবেলসহ ৪ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সোনারগাঁওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেদ আলী   লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজে সোনারগাঁওয়ে মহাসড়কে ৮ কিলোমিটার যানজট সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরনের আরো ১ জনের মৃত্যু, মৃত বেড়ে দাড়ালো ৩ জন সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সোনারগাঁওয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ের বাছাইয়ে সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শিক্ষক আমিনুল ইসলাম।
তিনি হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে এ ফলাফল প্রকাশ করা হয়।
আমিনুল ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতায় নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং পাঠদানে সৃজনশীল উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
শিক্ষক আমিনুল ইসলাম বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা ও ভালোবাসার ফল এটি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।
তিনি সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দী গ্রামের বাসিন্দা। তার বাবা মরহুম মো. মুজাফফর আলী ছিলেন হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন আমিনুল ইসলাম।
গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD