শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আয়েশা আক্তার শেফা।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল মতিন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী বলেন, “একটি শিশু ও যাতে ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাই কে সতর্ক থাকতে হবে” এবং তিনি বিষয়টি বিভিন্ন গণ মাধ্যমে প্রচারের অনুরোধ জানান।
তিনি আরও জানান উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় এবারেই প্রথম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হবে, আসন্ন ঈদ উপলক্ষে কেনাকেটা করতে বাজারে আসা শিশুদেরকে ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার জন্য এ উদ্যোগ নেন তিনি।
আগামী ১৫ মার্চ  প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য, সোনারগাঁও উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৬০ হাজার এর ও বেশি শিশু রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD