বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান ও রাস্তায় র্পাকিংয়ে অভিযোগে ১৫ জন দোকানদার ও অটো- সিএনজি ড্রাইভারদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়। এইচএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণের নিবিঘ্নে চলাচলে যানজট নিরসনে এ অভিযান বলে জানান স্থানীয় প্রশাসন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আদালত গ্রেফতারকৃত ১৪ জনকে বিনাশ্রমে কারাদন্ড ও ১ জনকে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়।
অভিযানে সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সোনারগাঁও নিউজকে জানান, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিডার রোডে অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত ও পাশাপাশি রাস্তায় যত্রতত্র অটো সিএনজি পার্কি না করা জন্য বিভিন্ন সময় অভিযান ও মাইকিং করা হয়। ওই এলাকায় অটো সিএনজির জন্য আলাদা জায়গা থাকা সত্তেও তারা রাস্তার ওপর পাকিং করে রাখে। তাদেরকে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে সচেতন করি। আইনের প্রতি সন্মান দেখাতে বলি। তারা কিছুই মানছে না। গত বুধবার তাদের বলা হয়, আজ এইচএসসি পরিক্ষা। তাতেও তারা সচেতন নয়। আজ বৃহস্পতিবার আইনের প্রয়োগে অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করা হয়। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, আজকের অভিযান একটি সর্তকমূলক অভিযান। এ অভিযান অব্যহত থাকবে। পরবর্তী অভিযান আরো শক্ত অবস্থানে ব্যবস্থা নেয়া হবে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার সোনারগাঁও নিউজকে জানান, মোগড়াপাড়া চৌরাস্তার দু’পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এ যানজট মুক্ত করতে অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও ১ জনকে জরিমানা করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা পূর্বক সাজাপ্রাপ্ত ১৪জনকে আদালতে পাঠানো হয়।
আপনার মতামত দিন